
সদরপুরে গৃহবধূর মাথার চুল কেটে দিলো এলাকাবাসী
মোঃ মেহেদী হাসান বিজয় ২৪ টিভি ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের
চর কৃষ্ণপুর গ্রামে এক নারী ও পুরুষকে গরুর রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নির্যাতনের একপর্যায়ে এক যুবক অচেতন হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে মুক্তা নামে এক গৃহবধূর চুল কেটে দেওয়ারও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী রাজিব বেপারী, পিতা সোরহাব বেপারীর সঙ্গে পূর্বের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূত্র ধরে রনি বেপারীর যাতায়াত ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে জিন্নাত বেপারী, পিতা বারেক বেপারীর বেশ কয়েকজন বাড়িতে গিয় ওই নারী ও পুরুষকে আটকে রেখে কয়েকজন মিলে গরুর রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে গৃহবধূ মুক্তার চুল কেটে দেওয়া হয়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরকীয়ার কথা বলে এই নির্যাতন সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নির্যাতনের একপর্যায়ে যুবকটি অচেতন হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, তবে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নিব।





