বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালনঃ গাইবান্ধায় নবদম্পতির মৃত্যু, শোকের ছায়া কায়েত পাড়া প্রতিটা পূজা মন্ডপ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে / চেয়ারম্যান প্রার্থী জিয়াউল আহমেদ ভুঁইয়া ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত বেনাপোলে দৈনিক রানার প্রত্রিকার ৪৬-তম, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 📍 লোহাগাড়ায় আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা। ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত শিক্ষার্থীদের অদৃশ্য লড়াই ও মানসিক স্বাস্থ্যের সংকট: প্রয়োজন এক সহমর্মী ক্যাম্পাস চিলমারীর “সার্বিক বিষয় নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের সাথে এমপির” আলোচনা বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নাগরপুর সদর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিজ উদ্দিন
/ ৩১ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৩৯ পূর্বাহ্ন

নাগরপুর সদর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিজ উদ্দিন

রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধি
​
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, নাগরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রফিজ উদ্দিন।
​এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ও অনন্য দৃষ্টান্ত। যুগে যুগে এ দেশের সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে বসবাস করে আসছে। দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আজ সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে।”
​তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বয়ে আনুক। সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি অসাম্প্রদায়িক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের সবার প্রধান অঙ্গীকার।
​বার্তার শেষাংশে তিনি প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য স্থানীয় সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি নাগরপুর সদর ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বী নাগরিকের নিরবচ্ছিন্ন সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights