
শ্রীপুরে মিথ্যা মামলার হয়রানি ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আল আমিন খান
গাজীপুরের শ্রীপুরে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িয়াচালা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ এলাকার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ফজলুল হক মুনসি দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় জড়িয়ে হয়রানি করে আসছেন। পাশাপাশি, জনসাধারণের দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, মামলা ও বিভিন্ন ধরনের হয়রানির কারণে এলাকার সাধারণ মানুষ উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে তাঁরা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন থেকে এলাকাবাসী অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের চলাচলের পথ দ্রুত উন্মুক্ত করার দাবি জানান। একই সঙ্গে তাঁরা এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।
এলাকাবাসীর দাবি, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং হয়রানি বন্ধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে





