শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফে’র প্রতিবাদ! আড়ানগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মো: রুবেল সরকার সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল এ এক মরদেহ উদ্ধারঃ চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর” প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গা টিএসসি নির্মাণকাজের ২ কোটি ৮১ লাখ টাকা পাওনার অভিযোগ, মানববন্ধন রাজশাহীর তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিল, ভিডিও ফেসবুকে ভাইরাল। মান্দায় এমপি টিপুর উদ্যোগে ৩০০ দুস্থ মানুষের মাঝে শাড়ি বিতরণ পৌরসভা ৯ নং ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র প্রার্থী নাজিম হোসেন (নোমান) নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, পতিতা ও খদ্দের সহ ৩৭ জন গ্রেফতার
/ ৯ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ন

কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, পতিতা ও খদ্দের সহ ৩৭ জন গ্রেফতার

মোঃ ইমরান হোসেন, ষ্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা বাস স্ট্যান্ড এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পতিতা ও খদ্দের এবং আবাসিক হোটেলের অসৎ ব্যবসায়ী সহ ৩৭ জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ, ভবনের মালিক দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাংবাদিকতার আড়ালে আব্দুল মান্নান ওই আবাসিক হোটেলে পতিতাবৃত্তি কাজ চালিয়ে যাচ্ছেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করেই সেখানে এসব কার্যক্রম চালিয়ে আসছেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসনকে অবহিত করেন। এব্যাপারে প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান চালালেও হোটেলটিতে এসব কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হোটেলটিতে অভিযান চালায়।এ সময় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১১ জন পতিতা, ২৬ জন খদ্দেরসহ অসাধু ব্যবসায়ী মোঃ শামীম হোসেন সহ ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে ভবনের মালিক সাংবাদিক আব্দুল মান্নান বলেন, আবাসিক হোটেলের (চাঁদপুর বোডিং) জন্য আমি ভাড়া দিয়েছি মোঃ শামীম হোসেনকে। সে আবাসিক হোটেল ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত পতিতাবৃত্তির কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমি ইউ,এন,ও এবং ওসি মহোদয়কে লিখিতভাবে অভিযোগ করেছি। প্রশাসন অজ্ঞাত রহস্যজনক কারণে পতিতালয় বন্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেন নাই।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। ইতিপূর্বেও ওই আবাসিক হোটেলে পুলিশী অভিযান পরিচালিত হয়েছে।আবাসিক হোটেলে পতিতাবৃত্তির ঘটনা পুলিশের নিকট অভিযোগের বিষয়টি ভবনের মালিক আব্দুল মান্নানের বক্তব্য সঠিক নয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights