শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফে’র প্রতিবাদ! আড়ানগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মো: রুবেল সরকার সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল এ এক মরদেহ উদ্ধারঃ চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর” প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গা টিএসসি নির্মাণকাজের ২ কোটি ৮১ লাখ টাকা পাওনার অভিযোগ, মানববন্ধন রাজশাহীর তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিল, ভিডিও ফেসবুকে ভাইরাল। মান্দায় এমপি টিপুর উদ্যোগে ৩০০ দুস্থ মানুষের মাঝে শাড়ি বিতরণ পৌরসভা ৯ নং ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র প্রার্থী নাজিম হোসেন (নোমান) নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যাশা
/ ২৬ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যাশা

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং অসচ্ছল পরিবারের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী পরিবার গড়ে তোলার প্রত্যাশায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম পৌরসভার ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের হাটিরপাড় ও বৈশ্যপাড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং শহর সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রামের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল মোল্লা, এলিজ, আবুদারদা হেলাল এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা। এ সময় দুই ওয়ার্ডের বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোর জীবনমান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। তবে এ উদ্যোগের সুফল নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহি বজায় রাখা জরুরি।

তাঁরা আরও বলেন, প্রকৃত অসচ্ছল ও সহায়তাপ্রত্যাশী পরিবারগুলোকে চিহ্নিত করে সরকারি সহায়তার আওতায় আনতে হবে। কোনো ধরনের স্বজনপ্রীতি, পক্ষপাত বা অনিয়মের কারণে যেন যোগ্য পরিবার বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সঠিক তথ্যের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা গেলে ফ্যামিলি কার্ড কার্যক্রম অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী পরিবার গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights