
নং জাহানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তরিকুল ইসলাম রাঙ্গার ব্যাপক গণসংযোগ
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার আসন্ন ৬ নং জাহানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে ব্যাপক গণসংযোগ ও আলোচনায় এসেছেন ধামইরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং জাহানপুর ইউনিয়নের সাবেক আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম রাঙ্গা (বি.এ)। তিনি জাহানপুর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মরহুম মহির উদ্দিনের সুযোগ্য সন্তান।
পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং জনগণের নাগরিক সেবা সহজতর করার লক্ষ্য নিয়ে নির্বাচনি মাঠে সক্রিয় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোঃ তরিকুল ইসলাম রাঙ্গা এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও হাটে-বাজারে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
এ বিষয়ে মোঃ তরিকুল ইসলাম রাঙ্গা জানান, “আমার বাবা মরহুম মহির উদ্দিন এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আজীবন জনগণের সেবা করে গেছেন। আমি সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে অবহেলিত জাহানপুর ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই।
এ জন্য আমি আমার ইউনিয়নের সর্বস্তরের আপামর জনসাধারণের আন্তরিক দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
এলাকাবাসীর মতে, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে ভোটারদের মাঝে তরিকুল ইসলাম রাঙ্গার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।





