শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফে’র প্রতিবাদ! আড়ানগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মো: রুবেল সরকার সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল এ এক মরদেহ উদ্ধারঃ চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর” প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গা টিএসসি নির্মাণকাজের ২ কোটি ৮১ লাখ টাকা পাওনার অভিযোগ, মানববন্ধন রাজশাহীর তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিল, ভিডিও ফেসবুকে ভাইরাল। মান্দায় এমপি টিপুর উদ্যোগে ৩০০ দুস্থ মানুষের মাঝে শাড়ি বিতরণ পৌরসভা ৯ নং ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র প্রার্থী নাজিম হোসেন (নোমান) নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
/ ৩ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:২৭ পূর্বাহ্ন

নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি :

নেত্রকোনায় নিখোঁজের একদিন পর রূপকন মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালকের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাংলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বুইদ্দার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।নিহত রূপকন মিয়া নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের গিটুর পাড়া গ্রামের হুসেন আলীর ছেলে।

তিনি নেত্রকোনা পৌরশহরের কুরপাড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পৌরশহরে অটোরিকশা চালিয়ে জীবনযাপন করতেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রূপকন মিয়া। বৃহস্পতিবার নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশে নয়াপাড়া গ্রামের বুইদ্দার জঙ্গলে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্ত্রী ঘটনাস্থলে এসে মরদেহটি তার স্বামী রূপকন মিয়ার বলে শনাক্ত করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল সরকার জানান, দুপুরে নির্জন স্থানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের চোখে আঘাতের চিহ্ন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights