
ডা. তাহের এমপি’র পক্ষ থেকে মুন্সীরহাটের হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের (এমপি) মহোদয়ের পক্ষ থেকে মুন্সীরহাটের ডাকরা ও বাংপাইয়ের হিন্দু সম্প্রদায়ের মা বোনদের মাঝে উপহার বিতরণ করেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার সেক্রেটারি মু. বেলাল হোসাইন, মুন্সিরহাট ইউনিয়নের সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামিম, যুব নেতা মোশাররফ হোসাইন, ৪নং ওয়ার্ড যুব বিভাগ সভাপতি মিজান ভূঁইয়া, পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, নেপাল চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম সাবরেজিস্টার অফিসের দলীল লিখক শ্যামল চন্দ্র দেবনাথ, পরিমল চন্দ্র দেবনাথ, মনমোহন সূত্রধর সহ ডাকরা গ্রামের যুব বিভাগ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।





