সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নেত্রকোনা মদনে নবাগত ইউএনও সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মহোদয়ের পক্ষ থেকে রংপুর বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার জনাব মোঃ জাহাঙ্গীর আলম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানঃ মাননীয় প্রধানমন্ত্রীর রংপুরে আগমন উপলক্ষে রংপুর জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়ঃ চৌদ্দগ্রামে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ডাঃ তাহেরের উপহার গাইবান্ধায় রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত জামালগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি কামরুল জিসাদ-অনিকের নেতৃত্বে জবি চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ বীরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. রূপগঞ্জে অবৈধ আবাসনের প্রবেশদ্বার ভাঙল ভ্রাম্যমাণ আদালত বায়োফার্মা লিমিটেডের টঙ্গী কারখানা পরিদর্শন করলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রূপগঞ্জে অবৈধ আবাসনের প্রবেশদ্বার ভাঙল ভ্রাম্যমাণ আদালত
/ ৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:১২ পূর্বাহ্ন

রূপগঞ্জে অবৈধ আবাসনের প্রবেশদ্বার ভাঙল ভ্রাম্যমাণ আদালত

সাইফুল ইসলাম রাজু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযান চালিয়ে পূর্বাচল গ্রীন হার্টের প্রবেশফটক ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই দিন কাঞ্চন পৌরবাজারে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

রোববার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার পূর্বাচল গ্রীন হার্ট আবাসন প্রকল্প ও কাঞ্চন পৌরবাজারে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কাঞ্চন পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঞ্চন পৌরসভার প্রশাসক মারজানুর রহমান। এ সময় বাজার কমিটির নেতারা ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কাঞ্চন পৌরবাজারে চলাচলের পথ সংকুচিত করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। নোটিশ দেওয়া ও মাইকিং করার পরও সংশ্লিষ্টরা স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, সরকারি অনুমোদন ছাড়াই পূর্বাচলের নাম ব্যবহার করে কিছু আবাসন প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্লট কিনে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে পূর্বাচল গ্রীন হার্ট আবাসন প্রকল্পে অভিযান চালিয়ে প্রবেশফটক ভেঙে দেওয়া হয়েছে।

অনুমোদনহীন আবাসন প্রতিষ্ঠান ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights