
নাগরপুরের গয়হাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী জাকির তালুকদার
রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে অনুষ্ঠিত সকল দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন ৩নং গয়াহাটা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক জাকির তালুকদার।
১৯ অক্টোবর সোমবার রাতে পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, প্রতিমা ও পূজা উদযাপনের বিভিন্ন বিষয় ঘুরে দেখেন।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক- এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক কর্মী সমর্থক সহ পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





