
বরুড়া বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
——————————————
মাহবুব আলম
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওরী গ্রামের ফকির বাড়ির মোবারক হোসেন (৮০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়,ধারনা করা হয় গতকাল ২৩ অক্টোবর রাতে গলাকেটে তার মরদেহটি বাড়ির পাশে বাঁশ ঝাড়ের নীচে ফেলে রাখা হয়,সকালে এলাকাবাসি বরুড়া থানায় খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি নাজমুল হক তার সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহের পাশে আলামত হিসাবে একটি চুরি ও একটি কীট নাশকের শিশি সহ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়, জানা যায় মেবারক হোসেন বরুড়া বাজারে দর্জির কাজ করতেন,সাংবাদিক এ ব্যাপারে তার ছেলে শহীদুল্লাহ্কে জিজ্ঞেসা করলে তিনি বলেন তাদের জানামতে তার বাপের এমন কোন শত্রুও নেই যে কে এরকম করবে, এলাকাবাসি অনেকে আবার বৃদ্ধের পরিবারে সম্পত্তি নিয়েও বিরোধ আছে বলে জানালেও ঠিক কি কারনে গলাকেটে খুন করা হয়েছে তারাও তা অবগত নয়।





