বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আদিতমারীতে দেশীয় অস্ত্রের অর্ডার না নেওয়ায় ব্যবসায়ীকে পেটালো যুবকেরা, আদালতে মামলা বরুড়া পিতা হত্যায় পুত্র আটক ঠাকুর গাঁও ০১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশঃ প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় শরীয়তপুরের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
যশোর চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, চিকিৎসাসেবা ব্যাহত।
/ ৪৩ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

যশোর চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, চিকিৎসাসেবা ব্যাহত।

মোঃযায়েদ আলী জাহিদ
যশোর জেলা প্রতিনিধি।

১৪ বার জাতীয় পুরস্কার প্রাপ্ত
হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক অনুমোদন ও নতুন অবকাঠামো তৈরি হলেও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত প্রয়োজনীয় জনবল ও চিকিৎসক নিয়োগ দিয়ে হাসপাতালটির পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশসেরা সরকারি মডেল হাসপাতালের স্বীকৃতিসহ মোট ১৪ বার জাতীয় পুরস্কার অর্জন করেছে। চৌগাছা ছাড়াও পার্শ্ববর্তী যশোর সদর, শার্শা, ঝিকরগাছা এবং ঝিনাইদহের মহেশপুর, কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলার রোগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। প্রতিদিন এর বহির্বিভাগে শত শত রোগী ভিড় করলেও জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য কোটি কোটি টাকা ব্যয়ে করে নতুন ভবন ও অবকাঠামো নির্মিত হলেও আজও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি। এলাকাবাসীর মতে, কেবল শয্যাসংখ্যা বা অবকাঠামো বাড়ালেই মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা যায় না; এর জন্য প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম। পূর্ণাঙ্গ কার্যক্রম না থাকায় সাধারণ রোগীদের এখনও অনেক ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা পর্যায়ের এই সরকারি হাসপাতালটি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা। তবে পর্যাপ্ত জনবল ও সুযোগ-সুবিধার অভাবে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাওয়া বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের জোরালো দাবি—হাসপাতালটিতে অবিলম্বে প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতকরণ এবং দ্রুত ১০০ শয্যার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হোক।

হাসপাতালের বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুঃ আহসানুল মিজান রুমীসহ সংশ্লিষ্ট মহলের প্রতি এলাকাবাসীর প্রত্যাশা, স্বাস্থ্যসেবার মান ধরে রাখতে খুব দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। চৌগাছাবাসীর প্রাণের দাবি, প্রয়োজনীয় জনবল ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এলাকার মানুষের সত্যিকারের আস্থার ও নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা হোক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights