বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আদিতমারীতে দেশীয় অস্ত্রের অর্ডার না নেওয়ায় ব্যবসায়ীকে পেটালো যুবকেরা, আদালতে মামলা বরুড়া পিতা হত্যায় পুত্র আটক ঠাকুর গাঁও ০১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশঃ প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় শরীয়তপুরের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সীতাকুণ্ড বাঁশবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করলেন জনাব সালামত উল্লাহ সালাম।
/ ৯ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:১২ পূর্বাহ্ন

সীতাকুণ্ড বাঁশবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করলেন জনাব সালামত উল্লাহ সালাম।

নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার,
চট্টগ্রাম জেলা।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চারটি পূজামণ্ডপে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রত্যাশী ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ সালাম।
পূজামণ্ডপগুলো হলো—উত্তর বাঁশবাড়িয়া সার্বজনীন শীতলা ও দুর্গাবাড়ি পূজামণ্ডপ, দক্ষিণ বাঁশবাড়িয়া তমালতলা পূজামণ্ডপ, দক্ষিণ বাঁশবাড়িয়া নাথপাড়া কালীমন্দির পূজামণ্ডপ এবং দক্ষিণ বাঁশবাড়িয়া অপর্ণা চরণ মহাজন বাড়ি পূজামণ্ডপ। এসব পূজামণ্ডপে নগদ ১০ হাজার টাকা ও বস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বশর ভূঁইয়া, ইদ্দিস মিয়া মেম্বার, আবুল মনসুর মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সালামত উল্লাহ সালাম বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আমরা সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। এই সম্প্রীতি অক্ষুণ্ন রেখে সবাইকে মিলেমিশে উৎসব উদযাপন করতে হবে।”
তিনি আরও বলেন, সমাজে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব। সব ধর্মের মানুষের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights