মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কোটালীপাড়ায় ছোট ভাইয়ের বৌয়ের মিথ্যা মামলায় ভাসুরের জীবন অতিষ্ঠ। ঐতিহাসিক ৭ নভেম্বরের জনসভা সফল করতে দক্ষিণ গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন বরুড়া পয়ালগাছা ইউ পি সচিবের বিরুদ্ধে ডিজিটাল সেবার নামে জন ভোগান্তির অভিযোগ হাসপাতালে ‘ভাইরাল তাজু’র সঙ্গে কী ঘটেছিল? নার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার ফরিদপুরে জননী ট্রাভেলসের বাস খাদে, আহত অন্তত ২০ চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের মজলিশে শুরা বৈঠক অনুষ্ঠিত। দিপু ভুঁইয়ার পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন / সিয়াম খাঁন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
/ ১৭ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

শংকর চন্দ্র সরকার, নেত্রকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, ১৫ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর এবং ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। এ ঘটনায় ১৬ অক্টোবর রাতে নিহতের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
অন্যদিকে শনিবার ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার থেকে ইমরান ইসলাম ওরফে ইমন ও মো. সাব্বির আহম্মেদ গ্রেপ্তার করে নেত্রকোনা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। তারা রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে লেখালেখি করতেন তিনি।

লুৎফুজ্জামান আলিফ ফকিরের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের চারুলিয়া মাইজপাড়া গ্রামে । তিনি দুর্গাপুরের তেলুঞ্জিয়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর চার বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights