শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন গাইবান্ধায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম তারাশাইলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত। রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঝলসানো মরদেহ উদ্ধার। মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার
/ ৪ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে শিউলি বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর দোকান থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) রাত ৮ টার সময় উপজেলার ৮ নম্বর ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত শিউলি বেগমের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন তথ্য ও মাদক কারবারের অভিযোগের ভিত্তিতে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির নেতৃত্বে একটি চৌকস দল কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালায়। অভিযানে দোকান থেকে মাদকদ্রব্য জব্দের পর শিউলি বেগমকে গ্রেফতার করা হয়। তিনি ভগবানপুর গ্রামের মো. টিটু মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, দোকানে সাধারণ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের কারবার পরিচালনা করে আসছিলেন শিউলি বেগম। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এদিকে গাইবান্ধা জেলায় মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এমন অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে ডিবি পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

মাদকমুক্ত গাইবান্ধা গড়ার প্রত্যয় নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, নিয়মিত গোয়েন্দা নজরদারি ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে গাইবান্ধাকে মাদকমুক্ত করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে ডিবি পুলিশ।

গ্রেফতার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights