সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভূরুঙ্গামারীতে বিএনপির বিশাল শোডাউন, হাজারো নেতাকর্মীর র‍্যালিতে মুখর রাজপথ। নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ মনির হোসেন চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি পলাশীর সুস্থ্যতা কামনা মিলাদ ও দোয়া জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হতে চান জাহিদ হাসান শুভ কাউসার মন্ডল তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন!  দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ! জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের, চরম দুর্ভোগে ময়দার বাসিন্দারা ‎বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ পাবনার ফরিদপুরে ঈদগাহ মাঠে বালু ভরাট কাজের উদ্বোধন বেনাপোল সীমান্ত এলাকায় প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক ঈদগাঁওতে সমবায় দিবস উদযাপন: নতুন সমিতিকে নিবন্ধন প্রদান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভূরুঙ্গামারীতে বিএনপির বিশাল শোডাউন, হাজারো নেতাকর্মীর র‍্যালিতে মুখর রাজপথ।
/ ১৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে বিএনপির বিশাল শোডাউন, হাজারো নেতাকর্মীর র‍্যালিতে মুখর রাজপথ।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জেলা বিএনপি নেতাদের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে উপজেলার রাজপথ।
বিকেল সাড়ে ৩টার দিকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়েছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের কোনো বিকল্প নেই। যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের রাজনৈতিকভাবে রাজপথে মোকাবিলা করতে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট বজলুর রশিদ (পিপি), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, সদস্য নিজাম উদ্দিন, তিলাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকের ব্যাপক উপস্থিতি ছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights