শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উজিরপুর আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শোলক ইউনিয়ন বিএনপি ধামুরা বিক্ষোভ সমাবেশ উজিরপুর উপজেলা স্বপ্ন সুপার সপ এখন পদুয়া রাস্তার মাথায়। কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাইয়ে অংশ নিলেন প্রার্থীরা বাংলাদেশ গণিত সমিতির গুরুত্বপূর্ণ কমিটিতে জবির তিন শিক্ষক সন্তানের মুক্তির আশায় বাবার পাঁচ লাখ টাকা প্রদান, তবুও মেলেনি ছেলের সন্ধান; লিবিয়ায় জিম্মি করে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দুই আসামি গ্রেফতারঃ পলাশবাড়ী উপজেলা সমবায় সমিতি লি: (ইউসিসিএ) নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন নির্বাচিত মাদকমুক্ত যুবসমাজ, সুস্থ ভবিষ্যৎ’ স্লোগানে ঈদগাঁওতে ম্যারাথন ‎বেলকুচিতে ১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, সালিশের নামে কালক্ষেপণ ‎ ‎সংবাদ প্রকাশে বাধা ও সাংবাদিকদের টাকা দেওয়ার চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চায় পরিবার ‎ পাবনায় ৫ অবৈধ ইটভাটায় অভিযান, ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় গাজীপুরে ‘পুনাক” জিএমপির সভানেত্রী শামীম আরা হকের দায়িত্ব গ্রহণ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মাদকমুক্ত যুবসমাজ, সুস্থ ভবিষ্যৎ’ স্লোগানে ঈদগাঁওতে ম্যারাথন
/ ৩৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন

মাদকমুক্ত যুবসমাজ, সুস্থ ভবিষ্যৎ’ স্লোগানে ঈদগাঁওতে ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি।

মাদকমুক্ত যুবসমাজ, সুস্থ ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ ম্যারাথন-২৬’। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক তরুণ ও যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টায় ঈদগাহ কলেজ গেট প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। পরে এটি মাইজ পাড়া ও জাগির পাড়া প্রদক্ষিণ করে ঈদগাঁও বাসস্টেশনে এসে শেষ হয়।
​ম্যারাথন শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক হাকিম আলী এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ।
​ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেলের সার্বিক সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুফিজুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী তরুণদের মধ্য থেকে সেরা ১০ জন বিজয়ী প্রতিযোগীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়।
​আয়োজকরা জানান, যুবসমাজকে শারীরিকভাবে সুস্থ, সচেতন ও খেলাধুলামুখী করে গড়ে তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, তরুণদের মাঝে ইতিবাচক মনোভাব সৃষ্টি এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মোঃ রেজাউল করিম
কক্সবাজার
০১৮৩৫-৪১০১২৫, ০১৫৫৮-৪৩৪২২৮

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights