সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রধান আসামি স্বামী আলমগীর গ্রেপ্তার ‎বেলকুচির দৌলতপুরে বিএনপি নেতা হাজী আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত- পাঁচবিবিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, আটক ১ JB Academy কর্তৃক স্পোকেন ইংলিশের বই উপহার প্রদান। গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার উপর অবিচল থাকতে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে—মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। রংপুর রেঞ্জের তত্ত্বাবধানে আট জেলায় ২৪ ঘন্টায় ১২৯ জন গ্রেফতারঃ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‍্যালি-মানববন্ধন চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
‎বেলকুচির দৌলতপুরে বিএনপি নেতা হাজী আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত-
/ ৪০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন

‎বেলকুচির দৌলতপুরে বিএনপি নেতা হাজী আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত-
‎
‎মোঃ হাবিবুর রহমান বেলকুচি সিরাজগঞ্জ
‎
‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রবিবার (১৫ নভেম্বর) বিকেলে আয়োজিত এ মোটরসাইকেল শোভাযাত্রায় ইউনিয়নের বিভিন্ন এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে কামারপাড়া বাজার এলাকায় গিয়ে সেখানে অবস্থিত ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন শোভাযাত্রায় আসা নেতাকর্মী ও সমর্থকরা। সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশী আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান ফকির উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
‎
‎বক্তব্যে আলহাজ্ব আব্দুল মান্নান ফকির বলেন, “সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য জননেতা আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে এবং তাঁর নির্দেশনা অনুযায়ী আমি কাজ করতে চাই। তিনি যদি আমাকে ৪নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রদান করেন, তাহলে তাঁর নেতৃত্বে থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাব।”
‎
‎তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যাশা নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। এ জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
‎
‎এদিকে মোটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী মতবিনিময় সভাকে কেন্দ্র করে দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ শোভাযাত্রা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।
‎
‎স্থানীয় রাজনৈতিক মহলে এ কর্মসূচিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান ফকিরের প্রার্থিতা প্রত্যাশার একটি প্রকাশ্য প্রচার কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights