মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী র‌্যালি অনুষ্ঠিত শাবি প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ। জকসু পাঠাগার সম্পাদকের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ১৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে
/ ৭ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে কয়েক দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি উপজেলা পরিষদ থেকে খিরনশাল বাজার-মিতল্লা সড়কের সংস্কার কাজ। বিশেষ করে সড়কের পেছাইমুড়ি ও ডাকরা রাস্তার মাথা এলাকায় ১০০ গজের মধ্যে দুইটি কালভার্টের নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও সড়কে চলাচলকারী শত শত মানুষ। যে কোনো সময় নির্মাণাধীন কালভার্টগুলোতে দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এডিবি ও জিওবির অর্থায়নে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ থেকে খিরনশাল-মিতল্লা ৫ দশমিক ২৪১ কিলোমিটার সড়ক ও কালভার্ট সংস্কারের কাজ পেয়েছে ঢাকার মিরপুরের এম এ ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ১০ কোটি ৬০ লাখ ৪৯ হাজার ৯২৪ টাকা ব্যয়ের এ প্রকল্পে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৩০ শতাংশ বিল উত্তোলন করেছে। সড়কের কিছু অংশের সংস্কার কাজ করলেও পেছাইমুড়ি ও ডাকরা রাস্তার মাথা এলাকায় নির্মাণাধীন কালভার্ট দুটির রডসহ বিভিন্ন অংশ উন্মুক্ত অবস্থায় রয়েছে। যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে সড়কের এক পাশ দিয়ে চলাচল করছে। বিশেষ করে অপরিচিত চালকদের জন্য কালভার্ট দুটি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
বাংপাই গ্রামের সিএনজি চালক মোঃ মনসুর, শ্রীপুরের রাকিব হোসেন, যাত্রাপুরের মোঃ ইয়াকুব ও পেঁছাইমুড়ির মহসিন বলেন, ঠিকাদারের দায়িত্বহীনতার কারণে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। এলাকার মানুষ চরম দুর্ভোগে থাকলেও বিষয়টি কেউ গুরুত্ব দিচ্ছে না। কালভার্টের কাজ শুরু করে অসম্পন্ন অবস্থায় ফেলে রাখা হয়েছে। এ কারণে বহুবার দুর্ঘটনা ঘটেছে। শুধু দুর্ঘটনার ঝুঁকিই নয়, স্বাভাবিক চলাচলেও প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত কাজ শেষ করার দাবি জানাচ্ছি।
স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ইয়াকুব আলী বলেন, ১০-১২ দিন আগে সিংরাইশ গ্রামের এক মোটরসাইকেল আরোহী কালভার্টের ওপর দুর্ঘটনায় আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। দ্রুত কালভার্টের নির্মাণকাজ ও সড়কটি সংস্কারের অনুরোধ করছি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী তাপস চন্দ্র বলেন, ‘কাজ শুরু করার পর প্রকল্প ও স্থানীয় কিছু বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়। সেসব সমস্যার সমাধান করতে গিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। বর্তমানে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। সড়কের প্রায় এক কিলোমিটার অংশে কার্পেটিংয়ের কাজ বাকি রয়েছে। এটি ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে’। তিনি আরও বলেন, ‘কালভার্টের অর্ধেক কাজ বাকি রয়েছে। শুধু ঢালাইয়ের কাজ করতে হবে। কিছুদিন আগেও আমাদের মিস্ত্রিরা গিয়ে কাজের অবস্থা পর্যবেক্ষণ করেছেন’।
চৌদ্দগ্রাম উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন, ২০২৪ সালের ৩০ জুন কাজ শুরু হয়ে ২০২৫ সালের ২৯ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠিকাদার কাজ অসমাপ্ত রেখে চলে যান। পরে চিঠি দেওয়ার পর কাজ শুরু করলেও গত দুই মাস ধরে আবারও বন্ধ রয়েছে। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে কাজ শেষ করার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights