শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ বিএনপি তিস্তার পানি বাড়ছে, তিন জেলায় প্লাবনের শঙ্কা। যশোরের শার্শায় রাতারাতি বিএনপি সেজে সারের ডিলারশিপ পাওয়ার জন্য ১০ লাখ টাকা বানিজ্যের অভিযোগ। পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশবার ফয়েজুল কবির ও রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ চৌদ্দগ্রামে আলকরার মন্নান ট্রাফিকের বাড়ীতে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু ষড়যন্ত্রকারীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রূপগঞ্জে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধামইরহাটে সরকারি এম এম ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনে একাদশ শ্রেণির নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
/ ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন

ধামইরহাটে সরকারি এম এম ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনে একাদশ শ্রেণির নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

মোঃ জিহান বাবু, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট সরকারি এম. এম. ডিগ্রি কলেজে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির (২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ) উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১০টায় কলেজের আইসিটি ভবনের চতুর্থ তলায় এই নবীন বরণ ও স্বাগত সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নবাগত নবীন শিক্ষার্থীদের।

অনুষ্ঠানে ধামইরহাট সরকারি এম. এম. ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ নৌওশাদ হোসেন সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক। পড়ালেখার পাশাপাশি সবাইকে নিজ নিজ ক্যাম্পাস ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সুলতান হোসেনসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রভাষকবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মনোযোগী হয়ে পড়ালেখা করার আহ্বান জানান।

এছাড়া নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এম. এম. ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাইহান কবির।

তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের শিক্ষাজীবনের যেকোনো প্রয়োজন ও সহযোগিতায় আমরা পাশে থাকব। একটি সুন্দর ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনে আমরা সর্বদা বদ্ধপরিকর।”ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম দিনের উদ্বোধনী ক্লাস শুরু হয়।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং নতুন ভর্তি হওয়া বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এছাড়াও ধামইরহাট সরকারি এম. এম. ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন সজীব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানজিমুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মোস্তাকিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল ইসলাম মোরশেদ, মোঃ হৃদয় বাবু ও মোঃ মোস্তাকিন হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights