
উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ বিএনপি
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি-
মোহাম্মদ ইসমাইল।
দেশের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা, iজনজীবনে অস্থিরতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে ঐক্যবদ্ধ ও সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন হাটহাজারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন মাহমুদ।
তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক শান্তি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ নিশ্চিত করা জরুরি। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে কিংবা দেশের অর্থনৈতিক ও উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে—এমন কোনো কর্মকাণ্ডের সুযোগ দেওয়া উচিত নয়।
গিয়াস উদ্দিন মাহমুদ বলেন, বিএনপি জনগণের অধিকার, গণতান্ত্রিক পরিবেশ এবং দেশের স্বার্থকে সামনে রেখে রাজনীতিতে সক্রিয় রয়েছে। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানো এবং শান্তিপূর্ণভাবে মানুষের স্বার্থে কথা বলাই দলের নেতাকর্মীদের দায়িত্ব।
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হলে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। কোনো ধরনের গুজব, উসকানি, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা যেন জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, জনগণের শান্তি ও দেশের স্বাভাবিক অগ্রযাত্রার স্বার্থে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থেকে দেশের স্বার্থে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি দলীয় নেতাকর্মীদেরও ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে।





