রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন গাইবান্ধায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম তারাশাইলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত। রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঝলসানো মরদেহ উদ্ধার। মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দুর্ঘটনা ঠেকাতে বীরগঞ্জে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার
/ ৪৯ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

দুর্ঘটনা ঠেকাতে বীরগঞ্জে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার

মোয়াজ্জেম সরকার রুবেল
(দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের প্রবেশমুখ ফিসারি এলাকার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে দুর্ঘটনা এড়াতে রাস্তার পাশের জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কার করেছে বীরগঞ্জ ব্রাদার্স ক্লাব।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর)সকাল ৮ টায় ব্রাদার্স ক্লাবের উপদেষ্টা ও বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. রাশেদুন নবী বাবুর নেতৃত্বে ক্লাবের সদস্য, উপদেষ্টা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা গেছে, ফিসারি এলাকার মহাসড়কের ওই বাঁকের দুই পাশে দীর্ঘদিন ধরে গাছপালা ও ঝোপঝাড় বেড়ে ওঠে। এতে এক পাশ থেকে অন্য পাশের যানবাহন সহজে দেখা যেত না।

বিশেষ করে বাঁক অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে না পাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল।

স্থানীয়দের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিষয়টি নজরে আসে ব্রাদার্স ক্লাবের সদস্যদের। পরে উদ্যোগ নিয়ে সড়কের দুই পাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করা হয়।

এতে বাঁকের দৃষ্টিসীমা অনেকটা উন্মুক্ত হয়েছে।
ব্রাদার্স ক্লাবের উপদেষ্টা মো. রাশেদুন নবী বাবু বলেন,মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এই বাঁকে ঝোপঝাড়ের কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কা ছিল।
তাই ক্লাবের সদস্য ও স্থানীয়দের সঙ্গে নিয়ে জায়গাটি পরিষ্কার করেছি। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিএনপি ১১ নম্বর মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বীরগঞ্জ সাদ ক্লিনিকের মালিক মো. শামিম বলেন,সড়কের বাঁকে ঝোপঝাড়ের কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যেত না। এতে দুর্ঘটনার ঝুঁকি ছিল। ব্রাদার্স ক্লাবের উদ্যোগে জায়গাটি পরিষ্কার করায় পথচারী ও যানবাহন চালকদের জন্য চলাচল আরও নিরাপদ হবে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সবাইকে এগিয়ে আসা উচিত।

ব্রাদার্স ক্লাবের সভাপতি মো. সোহেল রানা বলেন,সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি। জনসাধারণের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা থাকবে।

এ সময় বীরগঞ্জ ব্রাদার্স ক্লাবের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, অর্থ সম্পাদক হাবিবুর হাসান, সাংগঠনিক সম্পাদক আল রাইয়াত রাফিন এবং উপদেষ্টা মো. রাশেদুন নবী বাবু, মো. জসিম, মোনায়েম ইসলাম, মুকুল, রুস্তম হোসেন,নাজিবুর রহমান নাজিব,রাফিনসহ ক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights