মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কটিয়াদী দুই বন্ধুর হট্টগোলের পর একজন আহত, অপরজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছাত্ররাজনীতি থেকে যুবদল, ১৭ বছরের লড়াই শেষে মহিদুলের নিঃসঙ্গ জীবন আন্দোলন-সংগ্রামে ছিলেন সক্রিয় , হামলার পর শারীরিক ও আর্থিক সংকটে ঘরবন্দী ২৮ সেপ্টেম্বর ২০২৬ শার্শা থানা পুলিশ গাঁজা ও ব্যাটারী চালিত ভ্যানসহ আটক-১ শার্শা থানা পুলিশ গাঁজা ও ব্যাটারী চালিত ভ্যানসহ আটক-১ মায়ের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ক্ষোভ, ১৪ বছরের ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে মেধার জন্য গণঅভ্যুত্থান: সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বদলে লটারি নয় শার্শার কায়বা সীমান্ত এলাকয় চোরাচালান ৩৬০ পিস মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার নারায়ণপুর ধোঁয়াঘাটা রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মেগা প্রকাশ্য জনসভা ও রিক্রিয়েশন ৪নং পাল্টাপুর ইউনিয়নে দুর্গোৎসব ঘিরে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ চলছে যশোরে অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রূপগঞ্জে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান
/ ৩৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন

রূপগঞ্জে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাইফুল ইসলাম রাজু, রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতি’র উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর, শনিবার দুপুরে উপজেলার রুপগঞ্জ সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার চেয়ারম্যান বাড়ি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল হক ভূঞা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল হক মনির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তৃতার এক পর্যায়ে দিপু ভূইয়া রুপগঞ্জের সকল কিন্ডারগার্টেনের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে রুপগঞ্জের কিন্ডারগার্টেন গুলোকে ঢাকার মান অনুযায়ী করে দিবেন বলে জানিয়েছেন। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে মেধাবৃত্তি কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট এবং সকলের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights