মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কটিয়াদী দুই বন্ধুর হট্টগোলের পর একজন আহত, অপরজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছাত্ররাজনীতি থেকে যুবদল, ১৭ বছরের লড়াই শেষে মহিদুলের নিঃসঙ্গ জীবন আন্দোলন-সংগ্রামে ছিলেন সক্রিয় , হামলার পর শারীরিক ও আর্থিক সংকটে ঘরবন্দী ২৮ সেপ্টেম্বর ২০২৬ শার্শা থানা পুলিশ গাঁজা ও ব্যাটারী চালিত ভ্যানসহ আটক-১ শার্শা থানা পুলিশ গাঁজা ও ব্যাটারী চালিত ভ্যানসহ আটক-১ মায়ের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ক্ষোভ, ১৪ বছরের ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে মেধার জন্য গণঅভ্যুত্থান: সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বদলে লটারি নয় শার্শার কায়বা সীমান্ত এলাকয় চোরাচালান ৩৬০ পিস মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার নারায়ণপুর ধোঁয়াঘাটা রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মেগা প্রকাশ্য জনসভা ও রিক্রিয়েশন ৪নং পাল্টাপুর ইউনিয়নে দুর্গোৎসব ঘিরে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ চলছে যশোরে অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জয়পুরহাটের পাঁচবিবির শসা ক্ষেতে মিলল টাইলস মিস্ত্রীর লাশ
/ ১৩ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবির শসা ক্ষেতে মিলল টাইলস মিস্ত্রীর লাশ

সাইদার ইসলাম
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শসা ক্ষেত রক্ষায় বসানো অবৈধ বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়।রোববার (২৭ সেপ্টেম্বর)  সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সাকিব হোসেন ওই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।রোববার সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসা ক্ষেতে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ দেখতে পান। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে।পরে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, পশ্চিম কড়িয়া গ্রামের কৃষক আবু বক্কর শিয়ালের হাত থেকে তাঁর শসা ক্ষেত রক্ষার জন্য জমির চারপাশে বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে রাখেন। অভিযোগ রয়েছে, কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছাড়াই এভাবে জমিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল।শনিবার দিবাগত রাতে সাকিব হোসেন ওই জমির পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। তবে অনেকেরই মতামত ভিন্ন তাদের কাছে মৃত্যুটি রহস্যজনক মনে হয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, আসলেই বৈদ্যুতিক তারের সাথে সাকিবের সংস্পর্শের কারণে মৃত্যু হয়েছে নাকি এর পিছনে অন্য কিছু রয়েছে। কারো মতে এটি হত্যাকান্ড হতে পারে আবার কারো মতে এটি মৃত্যু অসাবধানতার কারণে হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights