মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কটিয়াদী দুই বন্ধুর হট্টগোলের পর একজন আহত, অপরজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছাত্ররাজনীতি থেকে যুবদল, ১৭ বছরের লড়াই শেষে মহিদুলের নিঃসঙ্গ জীবন আন্দোলন-সংগ্রামে ছিলেন সক্রিয় , হামলার পর শারীরিক ও আর্থিক সংকটে ঘরবন্দী ২৮ সেপ্টেম্বর ২০২৬ শার্শা থানা পুলিশ গাঁজা ও ব্যাটারী চালিত ভ্যানসহ আটক-১ শার্শা থানা পুলিশ গাঁজা ও ব্যাটারী চালিত ভ্যানসহ আটক-১ মায়ের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ক্ষোভ, ১৪ বছরের ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে মেধার জন্য গণঅভ্যুত্থান: সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বদলে লটারি নয় শার্শার কায়বা সীমান্ত এলাকয় চোরাচালান ৩৬০ পিস মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার নারায়ণপুর ধোঁয়াঘাটা রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মেগা প্রকাশ্য জনসভা ও রিক্রিয়েশন ৪নং পাল্টাপুর ইউনিয়নে দুর্গোৎসব ঘিরে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ চলছে যশোরে অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ।
/ ১৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন

ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ।

মোমিন আলি লস্কর কুলপি, দক্ষিণ ২৪ পরগনা:

কুলপি পঞ্চায়েত সমিতির ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবপ্রিয় মণ্ডলের ওপর প্রাণঘাতী হামলা, গুরুতর জখম করা এবং শান্তিভঙ্গের অভিযোগ তুলে কুলপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবপ্রিয় মন্ডল ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন।অভিযোগপত্র অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার রাত আনুমানিক ৮টার সময় চকবৈদ্য গ্রামে পঞ্চায়েত সদস্য কাকলি মণ্ডলের স্বামীর আমন্ত্রণে তাঁর বাড়িতে একটি পারিবারিক বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত ছিলেন অভিযোগকারী। আলোচনা শেষে রাত প্রায় ৯টার সময় বাড়ি ফেরার প্রস্তুতি নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি দলবদ্ধভাবে তাঁকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।অভিযোগে আরও বলা হয়েছে, পরিস্থিতি আশঙ্কাজনক বুঝতে কুলপি থানায় ফোন করে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই অভিযুক্তরা মারাত্মক অস্ত্র নিয়ে অভিযোগকারীর উপর হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।অভিযোগকারীর দাবি, হামলার এক পর্যায়ে মঙ্গল মন্ডল নামের এক অভিযুক্ত একটি ভারী ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। আঘাতে তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ। তাঁকে রক্ষা করতে পঞ্চায়েত সদস্য কাকলি মণ্ডল, তাঁর স্বামী সুকান্ত মণ্ডল এবং তাঁদের কন্যা এগিয়ে এলে তাঁদের উপরও হামলা চালানো হয়। পরবর্তীতে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় অভিযোগকারীকে উদ্ধার করে। পরিবারের লোকজনের সহায়তায় কুলপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাত প্রায় ১১টার দিকে তাঁর চিকিৎসা শুরু হয়। পরে মাথায় অসহ্য যন্ত্রণা, বুকে তীব্র ব্যথা ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বিজয়গঞ্জ বাজারে ‘গ্রীনল্যান্ড নার্সিং হোম’-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। অভিযোগকারীর দাবি, ঘটনার পিছনে পরিকল্পিত ষড়যন্ত্রের বিষয়টিও তদন্ত করে দেখা প্রয়োজন। তাঁর অভিযোগ, সমগ্র ঘটনায় সজল চক্রবর্তী, রাজকুমার অধিকারী (রাজা) এবং আশিস পুরকাইত (সোনা)-র প্রত্যক্ষ মদত ও পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে।
অভিযোগকারী ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এফআইআর নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগগুলির সত্যতা তদন্তসাপেক্ষ। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights