
নারায়ণপুর ধোঁয়াঘাটা রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মেগা প্রকাশ্য জনসভা ও রিক্রিয়েশন
মোমিন আলি লস্কর, দক্ষিণ ২৪ পরগনা:
দেশের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের উদ্যোগে জয়নগর সাংগঠনিক জেলার কনভেনর সিরাজুল দেওয়ান এর নেতৃত্বে এবং বিশিষ্ট ব্যাক্তিগনের সহযোগিতায় উপস্থিতে
নারায়ণপুরের ধোঁয়াঘাটা এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়। ধোঁয়াঘাটা উদয়ন স্পোর্টিং ক্লাবের সন্নিকটে অনুষ্ঠিত এই পথসভায় সংগঠনের বিভিন্ন নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় বক্তারা সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, পারস্পরিক সৌহার্দ্য ও দেশের উন্নয়নে সকল সম্প্রদায়ের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তাদের বক্তব্যে উঠে আসে, সমাজে বিভেদ নয়—ঐক্য, শান্তি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও শক্তিশালী সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তা। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।পথসভাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও আগ্রহ দেখা যায়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “দেশের ঐক্য, সমাজের সম্প্রীতি—সবার সাথে, সবার জন্য” এই বার্তাকে সামনে রেখে আগামী দিনেও বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
মানুষের পাশে থাকা, এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং উন্নয়নের বিষয়গুলিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয় এই সভা থেকে।
জয়নগর লোকসভার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ সিরাজুল দেওয়ানের আহ্বানে সাড়া দিয়ে ধোঁয়াঘাটের সন্নিকটে আয়োজিত এই পথসভায় উপস্থিত হন। সভাস্থলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভায় জয়নগর লোকসভা এলাকার বিভিন্ন সমস্যা, সাধারণ মানুষের দাবিদাওয়া এবং উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এলাকার উন্নয়ন যাতে আরও ত্বরান্বিত হয় এবং মানুষের বিভিন্ন সমস্যা প্রশাসনের নজরে আসে, সেই বিষয়েও বক্তব্য রাখেন বক্তারা। আয়োজকদের দাবি, এদিন বিভিন্ন এলাকা ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা শতাধিক মানুষ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চে যোগদান করেন। তাঁদের হাতে সংগঠনের পতাকা তুলে দিয়ে স্বাগত জানানো হয়।পথসভায় উপস্থিত ছিলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের জয়নগর সাংগঠনিক জেলার কনভেনর সিরাজুল দেওয়ান,আশাদুল বিশ্বাস,
অর্ণব রায়, শৈবাল লাহিড়ী, বিশ্বজিৎ মহারাজ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা।পথসভাকে ঘিরে ধোঁয়াঘাট এলাকায় মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংগঠনের পক্ষ থেকে আগামী দিনেও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে কাজ করার বার্তা দেওয়া হয়।





