মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জবির ইউট্যাবের বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেন গাঁও ইউনিয়নে মাদকব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ডঃ চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার শার্শার গোগা সীমান্ত এলাকায় ৪১৭ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প নেশা জাতিয় সিরাপ উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট কমাতে ৮ দফা প্রস্তাব
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
/ ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:১৬ পূর্বাহ্ন

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

মোয়াজ্জেম সরকার রুবেল (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীর বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প মাঠে আয়োজিত এ খেলায় ডা. মো. রহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ও যুবনেতা, জেলা বিএনপির উপদেষ্টা এবং আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুভাস দাস, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জুলিয়াস জুয়েল, ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাকবুলুর রহমান মানিক, সহ-সভাপতি মো. বদিউল আলম বুলেট, সিনিয়র সহ-সভাপতি ও শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. হবিবর রহমান হবি, সাবেক সভাপতি মো. হান্নান সরকার এবং সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং শতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাসেল সরকার, কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর আনজুম নিশাত, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সৌরভসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ।
ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। খেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে মানুষের মাঝে প্রাণের মিলনমেলায় পরিণত হয় আশ্রয়ণ প্রকল্পের মাঠ।
আয়োজকরা জানান, খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো, সামাজিক সম্প্রীতি জোরদার করা এবং স্থানীয় মানুষের জন্য নির্মল বিনোদনের পরিবেশ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
স্থানীয়রা বলেন, আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights