সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভূরুঙ্গামারীতে বিএনপির বিশাল শোডাউন, হাজারো নেতাকর্মীর র‍্যালিতে মুখর রাজপথ। নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ মনির হোসেন চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি পলাশীর সুস্থ্যতা কামনা মিলাদ ও দোয়া জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হতে চান জাহিদ হাসান শুভ কাউসার মন্ডল তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন!  দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ! জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের, চরম দুর্ভোগে ময়দার বাসিন্দারা ‎বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ পাবনার ফরিদপুরে ঈদগাহ মাঠে বালু ভরাট কাজের উদ্বোধন বেনাপোল সীমান্ত এলাকায় প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক ঈদগাঁওতে সমবায় দিবস উদযাপন: নতুন সমিতিকে নিবন্ধন প্রদান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন,গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা
/ ৬৯ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ন

টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন,গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা
বিলাল উদ্দিন, গোয়াইনঘাট (সিলেট)
প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন দৈনিক এদিন ও দৈনিক কাজির বাজার-এর গোয়াইনঘাট প্রতিনিধি মো. করিম মাহমুদ লিমন (কে এম লিমন)।

এ উপলক্ষে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে এবং নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া অন্যান্য প্রার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

জানা গেছে, এর আগে ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনেও মো. করিম মাহমুদ লিমন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

প্রেসক্লাব নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চলতি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গত ১ অক্টোবর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, প্রেসক্লাবের বিভিন্ন পদে একাধিক প্রার্থী না থাকায় বেশ কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এদিকে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের নবনির্বাচিত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও এলাকার গণমাধ্যমের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights