রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন গাইবান্ধায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম তারাশাইলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত। রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঝলসানো মরদেহ উদ্ধার। মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা, মেধাবৃত্তি প্রদান, মাসিক অপরাধ পর্যালোচনা সভা, কিট প্যারেড ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ
/ ৪৭ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা, মেধাবৃত্তি প্রদান, মাসিক অপরাধ পর্যালোচনা সভা, কিট প্যারেড ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ

আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।

০৪ অক্টোবর ২০২৬ ইং তারিখে ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন সম্মানিত পুলিশ সুপার, জনাব মোঃ বেলাল হোসেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ঠাকুরগাঁও। এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, টার্নআউট ও শৃঙ্খলার ভিত্তিতে পুরস্কার প্রদান করেন এবং তাঁদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও কল্যাণসংক্রান্ত আবেদন, নিবেদন ও প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় বিষয়গুলো মনোযোগসহকারে শুনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।

মেধার স্বীকৃতি ও শিক্ষার অগ্রযাত্রাকে উৎসাহিত করতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫’-এর আওতায় ঠাকুরগাঁও জেলা পুলিশে কর্মরত ১১ জন পুলিশ সদস্যের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন। এ সময় পুলিশ সুপার মহোদয় মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

পরবর্তীতে পুলিশ অফিস, ঠাকুরগাঁও-এর কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রমের অগ্রগতি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে সকল কর্মকর্তা ও সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এরপর পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেডে অভিবাদন গ্রহণ এবং উপস্থিত সকলের কিট সামগ্রী পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার, ঠাকুরগাঁও। কিট সামগ্রীর যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও পরিচ্ছন্নতার ভিত্তিতে অংশগ্রহণকারী সদস্যদের পুরস্কৃত করা হয়। কিট পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় শৃঙ্খলা, ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, ইউনিফর্ম পরিধানে সচেতনতা, নিয়মিত পিটি ও প্যারেড, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

দিনের সর্বশেষ কার্যক্রম হিসেবে জেলা পুলিশ, ঠাকুরগাঁও-এর আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জেলার সকল পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন।

সভায় পুলিশ সুপার মহোদয় পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। পাশাপাশি গুজব ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় পুলিশ সুপার মহোদয় জেলা, থানা ও পৌরসভা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সদস্যদের মতামত গ্রহণ করেন এবং পূজার পূর্বে, পূজাকালীন ও পূজা-পরবর্তী সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উল্লিখিত কার্যক্রমসমূহে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ওসি (ডিবি), কোর্ট পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং জেলা, থানা ও পৌরসভা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights