শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নিয়োগ বিজ্ঞপ্তি লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ যশোরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো ফাইনাল। নগরকান্দায় ৬৩ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, গুরুত্বপূর্ণ ৩টি পাঁচবিবিতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের শাড়ি উপহার দিলেন এমপি মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু গাজীপুরে পুলিশ সুপারের বিভিন্ন থানার পূজা মন্ডপ পরিদর্শন -কঠোর নিরাপত্তা ব্যবস্থা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ফরিদপুর মেডিকেলে ৮ কোটি ৮৮ লাখ টাকার ক্যাথল্যাব অকেজো, দুদকের অভিযান শেষে প্রেসব্রিফিং
/ ১৩ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ন

ফরিদপুর মেডিকেলে ৮ কোটি ৮৮ লাখ টাকার ক্যাথল্যাব অকেজো, দুদকের অভিযান শেষে প্রেসব্রিফিং
মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে প্রায় ৮ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্র। প্রয়োজনীয় জনবল সংকট ও দীর্ঘদিন চালু না থাকায় যন্ত্রটি বর্তমানে অকেজো অবস্থায় রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযান চালিয়ে এসব তথ্য পেয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতালটিতে অভিযান-পরবর্তী প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান ফরিদপুর জেলা দুদকের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান। এ সময় দুদকের তিন সদস্যের একটি দল এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে দুদক কর্মকর্তারা জানান, হাসপাতালের বিভিন্ন সময়ে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটার নথিপত্র পর্যালোচনা এবং দীর্ঘদিন ধরে অব্যবহৃত যন্ত্রপাতির বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ সময় হাসপাতালের কার্ডিওলজি বিভাগে প্রায় ৮ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন ধরে ব্যবহার না করার বিষয়টি সামনে আসে।
এ ছাড়া হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকা, প্রয়োজনীয় ফিল্মের অভাবে এক্স-রে ও সিটি স্ক্যান পরীক্ষা করতে না পারা এবং সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পতার বিষয়গুলোও চিহ্নিত করা হয়েছে বলে জানায় দুদক।
দুদক সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর ফরিদপুর জেলা দুদকের আট সদস্যের একটি দল হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত ও নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।
হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হবে বলে জানিয়েছে দুদক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights