শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নিয়োগ বিজ্ঞপ্তি লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ যশোরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো ফাইনাল। নগরকান্দায় ৬৩ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, গুরুত্বপূর্ণ ৩টি পাঁচবিবিতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের শাড়ি উপহার দিলেন এমপি মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু গাজীপুরে পুলিশ সুপারের বিভিন্ন থানার পূজা মন্ডপ পরিদর্শন -কঠোর নিরাপত্তা ব্যবস্থা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মান্দায় এমপি টিপুর উদ্যোগে ৩০০ দুস্থ মানুষের মাঝে শাড়ি বিতরণ
/ ৫২ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৩২ পূর্বাহ্ন

মান্দায় এমপি টিপুর উদ্যোগে ৩০০ দুস্থ মানুষের মাঝে শাড়ি বিতরণ
সজিব রহমান মান্দা নওগাঁ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর মান্দায় ৩০০ দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি বিতরণ করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপু।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় মান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব শাড়ি বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগের অংশ হিসেবে মান্দায় ৩০০ জনের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। বর্তমান সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণে সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল শিগগিরই মানুষের কাছে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সভাপতি মোখলেছুর রহমান মকে, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আবদুল জলিল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিদ্যুৎ, রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ এবং মান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সম্পাদক মলয়।
এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সংসদ সদস্যের উদ্যোগে শাড়ি বিতরণ কার্যক্রমে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের মানবিক উদ্যোগ ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights