সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
মান্দায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালন অবস্থায় ভিডিপি সদস্যের মৃত্যু সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জামায়াতের ধামইরহাটে আড়ানগর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিন কুয়েত কাদসিয়ার সাথে পরাজয় দিয়ে শুরু হলো বাংলাদেশ ফোর্টিস,এফ,সি ক্লাবের চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা সালথায় অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত, ক্ষতি ৪০ লাখ আমদিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানের পক্ষে নির্বাচনী প্রচারণা, উন্নয়নের প্রত্যয়ে নতুন বার্তা।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সমুদ্রপথে নিখোঁজ মাদারীপুরের যুবক জাকির মাতুব্বর
/ ১৮ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সমুদ্রপথে নিখোঁজ মাদারীপুরের যুবক জাকির মাতুব্বর
​
​বিএম আজাহার উদ্দিন
মাদারীপুর প্রতিনিধিঃ

ইতালিতে উন্নত জীবনের আশায় সাগরপথে যাত্রা করে নিখোঁজ হয়েছেন মাদারীপুরের রাজৈর উপজেলার জাকির মাতুব্বর। লিবিয়া থেকে গত ৬ অক্টোবর রাতের দিকে ইতালি অভিমুখে একটি বোট ছেড়ে যাওয়ার পর থেকেই তার কোনো খোঁজ মিলছে না। পরিবার ও স্বজনদের আশঙ্কা, ভূমধ্যসাগরে বড় কোনো বিপদের মুখে পড়েছেন তারা।
​পরিবার সূত্রে জানা গেছে, লিবিয়া সীমান্ত পার হওয়ার পর থেকেই জাকিরের সঙ্গে তাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দালালরা দাবি করেছিল ৭ তারিখে তারা গন্তব্যে পৌঁছে গেছে, কিন্তু বাস্তবপক্ষে কোনো খোঁজ না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
​নিখোঁজ জাকির মাতুব্বরের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামে। তার বাবার নাম ছোরহাব মাতুব্বর।
​স্বজনদের ভাষ্যমতে, গত ৬ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে লিবিয়া থেকে ৩ জন বোটের ক্যাপ্টেনসহ ৭১ থেকে ৭২ জন যাত্রী নিয়ে ইতালির উদ্দেশে রওনা দেয় বোটটি। ‘হাসান’ ও ‘জাকির মিয়া’ নামের দালালের মাধ্যমে এই অবৈধ যাত্রার আয়োজন করা হয়েছিল।
​ছেলের কোনো খোঁজ না পেয়ে পাগল প্রায় বৃদ্ধ বাবা-মা ও স্বজনরা। জাকিরসহ বোটে থাকা সকল যাত্রীকে দ্রুত উদ্ধার এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights