রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ধর্ম যার যার, রাষ্ট্র সবার,কুড়িগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে সোহেল কায়কোবাদ। ভেদরগঞ্জের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ছয় জেলে আটক স্বামীকে ডিফোর্স না দিয়ে,পরোকিয়া প্রেমিক কে বিয়ে করে নতুন সংসার পেতেছেন তালতলির মেয়ে খাদিজা। কালিয়াকৈরে ঢালজোড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত যবিপ্রবির নারী ফুটবলদলের ফাইনাল বর্জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের আক্রমণাত্মক আচরণের অভিযোগ। কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০ কোটালীপাড়ায় সপ্তমীতেই মন্দির পরিদর্শন করলেন এমপি এসএম জিলানী ডা. তাহের এমপি’র পক্ষ থেকে মুন্সীরহাটের হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. ঠাকুর গাঁও জেলা প্রশাসনে উদ্যোগে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড২০২৬ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সমুদ্রপথে নিখোঁজ মাদারীপুরের যুবক জাকির মাতুব্বর
/ ১৩ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সমুদ্রপথে নিখোঁজ মাদারীপুরের যুবক জাকির মাতুব্বর
​
​বিএম আজাহার উদ্দিন
মাদারীপুর প্রতিনিধিঃ

ইতালিতে উন্নত জীবনের আশায় সাগরপথে যাত্রা করে নিখোঁজ হয়েছেন মাদারীপুরের রাজৈর উপজেলার জাকির মাতুব্বর। লিবিয়া থেকে গত ৬ অক্টোবর রাতের দিকে ইতালি অভিমুখে একটি বোট ছেড়ে যাওয়ার পর থেকেই তার কোনো খোঁজ মিলছে না। পরিবার ও স্বজনদের আশঙ্কা, ভূমধ্যসাগরে বড় কোনো বিপদের মুখে পড়েছেন তারা।
​পরিবার সূত্রে জানা গেছে, লিবিয়া সীমান্ত পার হওয়ার পর থেকেই জাকিরের সঙ্গে তাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দালালরা দাবি করেছিল ৭ তারিখে তারা গন্তব্যে পৌঁছে গেছে, কিন্তু বাস্তবপক্ষে কোনো খোঁজ না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
​নিখোঁজ জাকির মাতুব্বরের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামে। তার বাবার নাম ছোরহাব মাতুব্বর।
​স্বজনদের ভাষ্যমতে, গত ৬ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে লিবিয়া থেকে ৩ জন বোটের ক্যাপ্টেনসহ ৭১ থেকে ৭২ জন যাত্রী নিয়ে ইতালির উদ্দেশে রওনা দেয় বোটটি। ‘হাসান’ ও ‘জাকির মিয়া’ নামের দালালের মাধ্যমে এই অবৈধ যাত্রার আয়োজন করা হয়েছিল।
​ছেলের কোনো খোঁজ না পেয়ে পাগল প্রায় বৃদ্ধ বাবা-মা ও স্বজনরা। জাকিরসহ বোটে থাকা সকল যাত্রীকে দ্রুত উদ্ধার এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights