সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. রূপগঞ্জে অবৈধ আবাসনের প্রবেশদ্বার ভাঙল ভ্রাম্যমাণ আদালত বায়োফার্মা লিমিটেডের টঙ্গী কারখানা পরিদর্শন করলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম যারা ইশরাক হোসেন ভাইয়ের পদ ত্যাগের খবরে উল্যাস করে তারাই বিএনপির পতন ডেকে আনবে-মোঃকামরুজ্জামান রাসেল কালিয়াকৈরে ১৪৯ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত ঃ এমপি ও বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এসপি আল মামুন শিকদার মান্দায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালন অবস্থায় ভিডিপি সদস্যের মৃত্যু সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জামায়াতের
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভূরুঙ্গামারীতে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাইয়ের চেষ্টা: গ্রেপ্তার ৩
/ ৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাইয়ের চেষ্টা: গ্রেপ্তার ৩
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ এলাকায় অভিযান চালায় ভূরুঙ্গামারী থানা-পুলিশ। কুড়িগ্রাম থানার মামলা নম্বর ১৯, তারিখ ৯ জুলাই ২০২৪, জিআর নম্বর ২৪৫/২৪ (কুড়ি.)-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(গ) উপধারার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. শাখাওয়াত হোসেনকে (৩৬) গ্রেপ্তারের উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
ভূরুঙ্গামারী থানার এসআই হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল শাখাওয়াতের বাড়িতে গিয়ে বসতঘরের ভেতর থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।
এজাহারের অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তার শাখাওয়াতকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর বাবা আব্দুস ছামাদের (৬৫) হুকুমে অন্য আসামিরা এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় পুলিশ সদস্যদের এলোপাতাড়ি মারধর, সরকারি কাজে বাধা এবং গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শাখাওয়াত হোসেন, তাঁর বাবা আব্দুস ছামাদ (৬৫) ও ভাই শাহাদাৎ হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্য নামীয় আসামিরা হলেন আব্দুস ছামাদের স্ত্রী ছালেহা বেগম (৫০), শাহাদাৎ হোসেনের স্ত্রী মর্জিনা বেগম (২৮), শাখাওয়াত হোসেনের স্ত্রী শিউলি বেগম (৩০) এবং আতিকুর রহমান (৪৫)। তাঁদের সবার বাড়ি উপজেলার বেলদহ এলাকায়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।
এ ঘটনায় এসআই হারুন অর রশিদ বাদী হয়ে গত ১৬ অক্টোবর ভূরুঙ্গামারী থানায় মামলা করেন। মামলার এফআইআর নম্বর ১৫ এবং জিআর নম্বর ২৭৯। দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৫৩, ১৮৬, ১৮৮, ২২৪, ২২৫, ৩৩২, ১১৪ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights