
বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে: শামা ওবায়েদ
মোঃ মেহেদী হাসান বিজয় ২৪ টিভি সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি) বলেছেন, বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে। এই উন্নয়নের ধারায় প্রত্যেকটি নাগরিক থাকবে। বিএনপি সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আমরা সবাই মিলে মিশে দূর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেব। এই সাম্য, এই ভাতৃত্ব যেন সারাজীবন থাকে সৃষ্টিকর্তার কাছে সেটাই চাই। আমরা মানুষ এটাই সবচেয়ে বড় পরিচয়।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধায় শামা ওবায়েদের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন কালে তিনি একথা বলেন। কেন্দ্রীয় পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। শামা ওবায়েদ সালথা সাহা পাড়া পূজা মন্ডপে পৌছলে নবগঠিত উপজেলা যুবদলের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য পুলিশ ও প্রশাসন দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমাদের মা বোনেরা যাতে স্বাধীনভাবে আনন্দ ও নিরাপত্তার সাথে উৎসব পালন করতে পারে সেই জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে সম-অধিকার নিয়ে উন্নয়নের ছোয়া পাবে, নিরাপত্তা পাবে।
সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, বিএনপি নেতা খায়রুল বাসার আজাদ প্রমুখ।
মোঃ মেহেদী হাসান বিজয় ২৪ টিভি
১৯ অক্টোবর ২৬
০১৮২২২৮৬৯৬৪
সালথা ফরিদপুর প্রতিনিধি:





