রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন গাইবান্ধায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম তারাশাইলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত। রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঝলসানো মরদেহ উদ্ধার। মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
/ ৪৬ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন

১/ছবি আছে

কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম
কক্সবাজার প্রতিনিধি।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে কক্সবাজারে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যাশীর বাস্তবায়নাধীন Strengthened and Informative Migration Systems (SIMS) প্রকল্পের উদ্যোগে হোটেল বীচ পার্কের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি (সূফি মনি)। প্রধান অতিথি ছিলেন চীফ জেলা লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা জজ মোহাম্মদ দাউদ হাসান।

সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, জেলা শিক্ষা অফিস, সমাজসেবা কার্যালয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি, ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, ভুয়া এজেন্সি প্রতিরোধ এবং অভিবাসীদের আইনগত সহায়তা নিশ্চিত করা জরুরি। প্রতারণার শিকার ব্যক্তিদের সহায়তায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বিদেশগামী কর্মীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ, রিক্রুটিং এজেন্সির সঙ্গে স্বচ্ছ চুক্তি, ইউনিয়ন পর্যায়ে কাগজপত্র যাচাইয়ের সেবা এবং স্কুল-কলেজে নিয়মিত অভিবাসনবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম চালুর সুপারিশ করা হয়।
সুইজারল্যান্ড সরকার ও হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাস্তবায়িত এ সভায় বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সঠিক তথ্য প্রদান, আইনগত সহায়তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

২/ছবি আছে

পোকখালীতে জেন্ডার, সুশাসন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

মোঃ রেজাউল করিম
কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে জেন্ডার সমতা, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) মধ্যম পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘সংবেদনশীলতা তৈরি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজিজুল হক রুবেল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা মো. আবু ছালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা, কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ইলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তফা আল আশরাফ। সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা শামীমা ইয়াসমীন।
‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পালস বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা রয়েছে।
অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ, নারী নির্যাতন রোধ, জেন্ডার সমতা, সুশাসন প্রতিষ্ঠা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নারী-পুরুষের সমতা, শিশুর অধিকার রক্ষা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights