মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কোটালীপাড়ায় ছোট ভাইয়ের বৌয়ের মিথ্যা মামলায় ভাসুরের জীবন অতিষ্ঠ। ঐতিহাসিক ৭ নভেম্বরের জনসভা সফল করতে দক্ষিণ গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন বরুড়া পয়ালগাছা ইউ পি সচিবের বিরুদ্ধে ডিজিটাল সেবার নামে জন ভোগান্তির অভিযোগ হাসপাতালে ‘ভাইরাল তাজু’র সঙ্গে কী ঘটেছিল? নার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার ফরিদপুরে জননী ট্রাভেলসের বাস খাদে, আহত অন্তত ২০ চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের মজলিশে শুরা বৈঠক অনুষ্ঠিত। দিপু ভুঁইয়ার পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন / সিয়াম খাঁন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নওগাঁর ধামইরহাটে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত: ত্যাগী ও পরিশ্রমী নেতাদের মূল্যায়ন করা হবে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল
/ ২৮ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন

নওগাঁর ধামইরহাটে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত: ত্যাগী ও পরিশ্রমী নেতাদের মূল্যায়ন করা হবে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল

মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দীর্ঘদিন ধরে রাজপথে যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নিজেদের উৎসর্গ করেছেন, সেই ত্যাগী ও পরিশ্রমী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে। কোনো কাউয়া বা অনুপ্রবেশকারীর ঠাঁই যুবদলে হবে না। দলকে আরও শক্তিশালী করতে তৃণমূলের পরীক্ষিত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে কাজ করতে হবে।”

নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মো. মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার। এ সময় তিনি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ কে এম রওশন উল ইসলাম।

ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি এক জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার ওপর বিশেষ জোর দেন এবং দেশ ও জনগণের অধিকার আদায়ে যুবদলকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights