
তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ পৌর শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ পৌর শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর, ২০২৬ ঈসায়ী, শুক্রবার, বাদ জুমআ থেকে ক্যামব্রিয়ান কিডস ইন্টারন্যাশনালের হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফি, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নেছার আহমদ, সংগঠনের সিলেট পশ্চিম জেলা প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু, আল এরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল মুমিন।
সংগঠনের বিশ্বনাথ পৌর সভাপতি আউয়াল হোসেন পারভেজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ জাবের এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ারবাজার ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আঙ্গুর, সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি ইসলাম উদ্দিন লতিফি, সাবেক সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালা শেষে সদস্য স্তর উন্নয়ন প্রত্যাশীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।





