শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন গাইবান্ধায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম তারাশাইলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত। রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঝলসানো মরদেহ উদ্ধার। মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাজীপুরে আনসারদের উচ্চতর প্রশিক্ষণ-১’ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান
/ ৭ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন

গাজীপুরে আনসারদের উচ্চতর প্রশিক্ষণ-১’ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার

জনশৃঙ্খলা রক্ষা, দাঙ্গা নিয়ন্ত্রণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘রায়ট কন্ট্রোল’ এবং ‘উপজেলা/থানা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১’ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির বীর বিক্রম শহীদ এলাহী বক্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর বিশেষজ্ঞ দলের অংশগ্রহণে আয়োজিত প্রশিক্ষণটি গত ১ নভেম্বর শুরু হয়ে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল এ প্রশিক্ষণ পরিচালনা করেন। এতে বিসিএস (আনসার) কর্মকর্তা, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যসহ মোট ১১৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দাঙ্গা নিয়ন্ত্রণ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং উদ্ভূত পরিস্থিতিতে সমন্বিতভাবে কার্যকর প্রতিক্রিয়া প্রদানের বিভিন্ন কৌশল ও পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি ‘উপজেলা/থানা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১’ কোর্সটি ২৮ দিনব্যাপী বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এ প্রশিক্ষণের মুখ্য উদ্দেশ্য গণপ্রতিরক্ষার ভিত্তি জোরদারকরণে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় সাধন।
উল্লেখ্য, এ প্রশিক্ষণের মাধ্যমে তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর অভিজ্ঞতা ও আধুনিক দাঙ্গা নিয়ন্ত্রণ কৌশলের সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে বাহিনীর পেশাগত দক্ষতা, প্রস্তুতি এবং জনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালনের সক্ষমতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (অতিরিক্ত মহাপরিচালক) মোঃ সাইফুল্লাহ রাসেল, তুরস্ক দূতাবাসের প্রতিনিধি, তুরস্ক থেকে আগত প্রশিক্ষণসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থী ও অন্যান্য সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights