
মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
আল হাফিজ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ১নং উদয়পুর ইউনিয়নের দিলশ নগর গ্রামে গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোল্লাহাট প্রেসক্লাবের সদস্য মাইকেল ও দিদারের বিরুদ্ধে জুয়ার আসর থেকে টাকা নেওয়ার অভিযোগ করেছেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্যরা।
আয়োজক কমিটির বক্তব্য অনুযায়ী, মাইকেল ও দিদার প্রশাসনকে অবহিত না করেই জুয়ার আসর থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে তাঁদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এসব বিষয়ও নিরপেক্ষভাবে যাচাই করার দাবি জানানো হচ্ছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মোল্লাহাট থানা পুলিশের কাছে দাবি জানাচ্ছি, ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য জনসম্মুখে প্রকাশ করা হোক। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া জরুরি।
সাংবাদিকতা কি সত্য প্রকাশের জন্য, নাকি জুয়ার আসর থেকে টাকা নেওয়ার জন্য?





