
চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে র-্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ নভেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী’র সভাপতিত্বে ও জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের সভাপতি তৌহিদ উল্যাহর ভুঁইয়া’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্যে বক্তব্যে উপজেলা বিএনপি সদস্য ও জগন্নাথদীঘি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান রানা, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মিজান খান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





