শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন গাইবান্ধায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম তারাশাইলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত। রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঝলসানো মরদেহ উদ্ধার। মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ
/ ৫ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ

মো তুহিন মোল্লা,
নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান বাঁধাঘাটে পর্যটনকেন্দ্রের জায়গা দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ উঠেছে। চিত্রানদীর কোলঘেঁষে অবস্থিত ঐতিহ্যবাহী এই স্থানটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বাঁধাঘাট সংলগ্ন এলাকায় একটি মন্দির নির্মাণ করা হয়। সে সময় স্থানীয়দের পক্ষ থেকে তেমন কোনো আপত্তি ছিল না। তবে অভিযোগ উঠেছে, পরবর্তীতে পর্যটনকেন্দ্রের মূল জায়গার একটি বড় অংশ দখল করে সেখানে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এতে পর্যটকদের স্বাভাবিক চলাচল ও ঘোরাফেরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের ভাষ্য, ঐতিহাসিক এই পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার স্বার্থে জায়গাটির সঠিক সীমানা নির্ধারণ করা জরুরি। ধর্মীয় স্থাপনার প্রতি সম্মান বজায় রেখেই পর্যটনকেন্দ্রের নির্ধারিত জায়গা সংরক্ষণের দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, প্রশাসনের উদ্যোগে সরেজমিন তদন্ত করে পর্যটনকেন্দ্রের সীমানা নির্ধারণ করা হোক এবং ঐতিহাসিক স্থানটির স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আনা হোক।

স্থানীয় সচেতন মহল মনে করেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা প্রয়োজন। কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত না দিয়ে ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আমাদের প্রত্যাশা—ধর্মীয় সম্প্রীতি অটুট থাকুক, ঐতিহ্য রক্ষা পাক এবং বাঁধাঘাট ফিরে পাক তার স্বাভাবিক সৌন্দর্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights