
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চেয়ারম্যান প্রার্থী বেলায়েত আকন্দের নেতৃত্বে নয়া পল্টনে নেতা কর্মীদের ঢল
নারায়ণগঞ্জ জেলা প্রতি নিধি মোমেন
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ‘চল চল ঢাকা চল’ স্লোগানে ঢাকার নয়াপল্টনে দাউদপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি বেলায়েত হোসেন আকন্দের নেতৃত্বে হাজারো জনতার সমাগম।
শুক্রবার (৭ নভেম্বর) আয়োজিত কর্মসূচিতে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন তিনি।
এ সময় বেলায়েত হোসেন আকন্দ বক্তব্যে বলেন একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি নেতা কর্মীদের কোনো বিকল্প নেই। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং স্বপ্নের বাংলাদেশ গড়তে নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা সক্রিয় ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।
কর্মসূচিতে নেতাকর্মীরা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।এবং তিনি আরো বলেন এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ও বাচ্চু ভাইয়ের নেতৃত্বে রূপগঞ্জ থেকে লক্ষ জনতার মিছিলে মিছিলে ঢাকার রাজপথ কাঁপছে।





