সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভূরুঙ্গামারীতে বিএনপির বিশাল শোডাউন, হাজারো নেতাকর্মীর র‍্যালিতে মুখর রাজপথ। নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ মনির হোসেন চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি পলাশীর সুস্থ্যতা কামনা মিলাদ ও দোয়া জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হতে চান জাহিদ হাসান শুভ কাউসার মন্ডল তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন!  দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ! জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের, চরম দুর্ভোগে ময়দার বাসিন্দারা ‎বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ পাবনার ফরিদপুরে ঈদগাহ মাঠে বালু ভরাট কাজের উদ্বোধন বেনাপোল সীমান্ত এলাকায় প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক ঈদগাঁওতে সমবায় দিবস উদযাপন: নতুন সমিতিকে নিবন্ধন প্রদান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আখেরি মোনাজাতে শেষ হলো দিনাজপুরে ৩ দিনব্যাপী ইজতেমা
/ ৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ন

আখেরি মোনাজাতে শেষ হলো দিনাজপুরে ৩ দিনব্যাপী ইজতেমা

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দিনাজপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানের দক্ষিণ অংশের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। মোনাজাতে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়।

দুপুর ১২টায় শুরু হয়ে ১২টা ২০ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইলের মুরুব্বি ও বাংলাদেশ তাবলিগ জামাতের রোকন-জিম্মাদার (দায়িত্বশীল) হযরত মাওলানা মো. মনির বিন ইউসুফ।

মোনাজাতে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন। তারা গোর-এ-শহীদ বড় ময়দানের দক্ষিণ পাশে শিশু পার্কের ভেতরে এবং আশপাশের সড়কের পাশে গাছের নিচে অবস্থান নিয়ে মোনাজাতে শরিক হন।

এর আগে সকাল থেকেই ইজতেমা মাঠে মুসল্লিদের সমাগম বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টার মধ্যে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। একপর্যায়ে পুরো এলাকা পরিণত হয় বিশাল জনসমুদ্রে।

আখেরি মোনাজাতে অংশ নিতে শহরের অধিকাংশ দোকানি দোকানপাট বন্ধ রেখে ইজতেমা মাঠে ছুটে যান। তাবলিগ জামাতের সাথী, দেশি-বিদেশি জামাতের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

এ ছাড়া দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে নারী, পুরুষ ও শিশুসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ আখেরি মোনাজাতে শরিক হন।

শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়। ইজতেমায় ঢাকার কাকরাইলের মুরুব্বিদের পাশাপাশি দেশি-বিদেশি মেহমানরা বয়ান করেন। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় ইজতেমার কার্যক্রম।

ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। ইজতেমা মাঠের চারপাশে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গোয়েন্দা বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights