সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভূরুঙ্গামারীতে বিএনপির বিশাল শোডাউন, হাজারো নেতাকর্মীর র‍্যালিতে মুখর রাজপথ। নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ মনির হোসেন চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি পলাশীর সুস্থ্যতা কামনা মিলাদ ও দোয়া জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হতে চান জাহিদ হাসান শুভ কাউসার মন্ডল তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন!  দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ! জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের, চরম দুর্ভোগে ময়দার বাসিন্দারা ‎বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ পাবনার ফরিদপুরে ঈদগাহ মাঠে বালু ভরাট কাজের উদ্বোধন বেনাপোল সীমান্ত এলাকায় প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক ঈদগাঁওতে সমবায় দিবস উদযাপন: নতুন সমিতিকে নিবন্ধন প্রদান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
/ ৯৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন

জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

তাহের আহমেদ — জামালগঞ্জ, সুনামগঞ্জ

সুনামগঞ্জের জামালগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবাসহ মোঃ সুজন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সুজন মিয়া জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়নের নতুন মশালঘাট গ্রামের মৃত মোঃ সিরাজ মিয়ার ছেলে।

জামালগঞ্জ থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মামলা নং-০৫, তারিখ ০৮/১১/২০২৬ খ্রি. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী বলেন, জামালগঞ্জ উপজেলার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জামালগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights