
কোটালীপাড়ায় শ্যামা পূজা উদযাপন মঞ্চে বক্তব্য রাখেন রামশীল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাবু যোগানন্দ মধু
কোটালীপাড়া,(গোপালগঞ্জ) প্রতিনিধি:- শেখ কামরুজ্জামান(রানা)
সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন মঞ্চে বক্তব্য রাখেন কোটালীপাড়ার রামশীল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বৈকুন্ঠ সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা বাবু যোগানন্দ মধু । তিনি বলেন আমি ঐতিহ্য বাহী মধু বংশের অধম সন্তান । আপনাদের সহ ইউনিয়ন বাসীর সেবা করার আশা নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছি। আজ মায়ের মন্দিরে উপস্থিত হয়েছি শুধু মাত্র আশীর্বাদের জন্য। বিশেষ অতিথি হিসেবে এমনই কথা বলেন কোটালীপাড়ার রামশীল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শ্রী যোগানন্দ মধু।
৯ নভেম্বর রাতে রামশীল ইউনিয়নের উত্তর কাফুলাবাড়ী গ্রামের সার্বজনীন শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শুভ দ্বীপান্বীতা অমাবশ্যায় ৮ নভেম্বর শ্যামা মায়ের পূজা কমিটির সভাপতি ও গৌরনদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক নির্মল মধু। সাধারণ সম্পাদক বিধান মজুমদার, সার্বিক ব্যবস্থাপনায়- রামশীল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সবুজ মজুমদার (শক্তি),তত্বাবধানে বিমল মধু।
অনুষ্ঠানের প্রথম দিনে অতিথি ছিলেন – কোটালীপাড়া থানা প্রেসক্লাবের সভাপতি ও জি বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সুধন্য ঘরামী, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান(রানা), সমাজ সেবক অনিমেষ মধু প্রমূখ।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, সংগীত ও নৃত্য্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় শিশু শিল্পী ও অতিথি শিল্পী অংশ গ্রহণ করেন। মঙ্গলবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন কমিটি।
শেখ কামরুজ্জামান(রানা)
১০/১১ /২৬ইং
০১৭১৮০৬৬০১৮





