
ধামইরহাটে চৌঘাট-কাজল গ্রাম মাদ্রাসার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন
মোঃ জিহান বাবু ধামাইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাট আলমপুর ইউনিয়নের চৌঘাট-কাজল গ্রাম তালিমুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
১১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ বুধবার সকাল ১০:০০ ঘটিকায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. রুহুল আমিন।
দ্বীনি শিক্ষার এই প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও অগ্রগতির কথা চিন্তা করে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ. রুহুল আমিন তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত তহবিল থেকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা আর্থিক অনুদান ঘোষণা ও প্রদান করেন। তাঁর এই উদার ও মহৎ উদ্যোগের জন্য মাদ্রাসার পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো :ছমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ৩ নম্বর আলমপুর ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকার বর্তমান ইউপি সদস্য কামরুজ্জামান বাবুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত মুহতামিম আবু সাঈদ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম আবু সাঈদ। মোনাজাতে মাদ্রাসার নির্মাণাধীন ভবনটি দ্রুত ও নিরাপদে সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।





