বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ধামইরহাটে চৌঘাট-কাজল গ্রাম মাদ্রাসার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন পলাশবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি, দুই ইউনিয়নে প্রার্থী ঘোষণা চিকিৎসাসেবা বঞ্চিত রোগীরা, তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি দেখতে হাসপাতালে দুদক। লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির) চিকিৎসাসেবা বঞ্চিত রোগীরা, তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি দেখতে হাসপাতালে দুদক। পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ঈদগাঁওয়ে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত, জরিমানা আদায় কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—পাশে দাঁড়ালেন ‘মানবিক ডিসি’ জাহিদ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কটিয়াদী লোহাজুরী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে,৮-বছর ধরে চিকিৎসক নেই। সেবা থেকে বঞ্চিত পাঁচ হাজার পরিবার।
/ ৩০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ন

কটিয়াদী লোহাজুরী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে,৮-বছর ধরে চিকিৎসক নেই। সেবা থেকে বঞ্চিত পাঁচ হাজার পরিবার।
অসিম উদ্দিন, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘ ৮ বছর ধরে চিকিৎসক না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসক সংকটের পাশাপাশি রয়েছে নিয়মিত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর অভাব। ফলে সরকারি এই স্বাস্থ্যকেন্দ্র থেকে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন না এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে স্বাস্থ্যকেন্দ্রটিতে কোনো চিকিৎসক না থাকায় সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্যও যেতে হচ্ছে কটিয়াদী উপজেলা সরকারি হাসপাতালে। এতে বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের বাড়তি অর্থ ও সময় ব্যয় হচ্ছে।

এলাকাবাসীর দাবি, লোহাজুরী ইউনিয়নের প্রায় পাঁচ হাজার পরিবার এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল হলেও দীর্ঘদিন ধরে তারা প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীদের সামান্য অসুস্থতার জন্যও দূরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এতে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করলেও সেখানে বছরের পর বছর চিকিৎসক না থাকলে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাবে কোথায়?

এলাকাবাসীর দাবি, দ্রুত লোহাজুরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন চিকিৎসক নিয়োগ দিতে হবে। একই সঙ্গে নিয়মিত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহ নিশ্চিত করে স্বাস্থ্যকেন্দ্রটির পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালু করতে হবে।

দীর্ঘ ৮ বছর ধরে পরিবার কল্যাণ পরিদর্শিকার পদ শূন্য থাকায় এ স্বাস্থ্যকেন্দ্র থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এলাকাবাসী। অথচ পরিবার কল্যাণ পরিদর্শিকা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, গর্ভকালীন পরিচর্যা, নরমাল ডেলিভারি, পরিবার পরিকল্পনা পরামর্শ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ, টিকাদান এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে পদটি দীর্ঘদিন শূন্য থাকায় ব্যাহত হচ্ছে না এলাকার মা ও শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া জানান, উপজেলায় জনবল ও প্রয়োজনীয় মালামালের সংকট রয়েছে। লোহাজুরী ইউনিয়নসহ মাঠপর্যায়ের অনেক পদ শূন্য রয়েছে।

তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে কেনাকাটা বন্ধ থাকায় প্রয়োজনীয় মালামাল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সীমিত জনবল এবং রেশনিংয়ের মাধ্যমে পাওয়া সামগ্রী দিয়েই সেবা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। জনবল নিয়োগের বিষয়টি জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বে রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় মালামাল সরবরাহ নিশ্চিত করা হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সহজ হবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights