বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ধামইরহাটে চৌঘাট-কাজল গ্রাম মাদ্রাসার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন পলাশবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি, দুই ইউনিয়নে প্রার্থী ঘোষণা চিকিৎসাসেবা বঞ্চিত রোগীরা, তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি দেখতে হাসপাতালে দুদক। লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির) চিকিৎসাসেবা বঞ্চিত রোগীরা, তালাবদ্ধ ২১ কোটি টাকার যন্ত্রপাতি দেখতে হাসপাতালে দুদক। পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ঈদগাঁওয়ে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত, জরিমানা আদায় কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—পাশে দাঁড়ালেন ‘মানবিক ডিসি’ জাহিদ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পলাশবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি, দুই ইউনিয়নে প্রার্থী ঘোষণা
/ ৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি, দুই ইউনিয়নে প্রার্থী ঘোষণা

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

আট ইউনিয়নে সাংগঠনিক তৎপরতা জোরদার, বাকি ছয়টির প্রার্থী চলতি মাসেই চূড়ান্তের প্রত্যাশা
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাংগঠনিক তৎপরতা জোরদার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ইতোমধ্যে দুটি ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি ছয়টি ইউনিয়নেও চলতি নভেম্বর মাসের মধ্যেই একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঘোষিত প্রার্থীরা হলেন—৪ নম্বর বরিশাল ইউনিয়নে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল এবং ৬ নম্বর বেতকাপা ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও ছাত্রনেতা হাবিবুর রহমান সৈকত।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সমন্বয়, নেতাকর্মীদের ঐক্য এবং সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দুই ইউনিয়নে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক ধাপ শুরু হলেও বাকি ছয় ইউনিয়নে প্রার্থী নির্বাচন নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দলীয় ঐক্য বজায় রেখে গ্রহণযোগ্য ও জনসম্পৃক্ত প্রার্থী চূড়ান্ত করাই এখন উপজেলা বিএনপির সামনে অন্যতম চ্যালেঞ্জ।
এদিকে গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ দলীয় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি ঘোষিত দুই প্রার্থীর সাফল্য কামনা করার পাশাপাশি উপজেলা বিএনপির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights