শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উজিরপুর আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শোলক ইউনিয়ন বিএনপি ধামুরা বিক্ষোভ সমাবেশ উজিরপুর উপজেলা স্বপ্ন সুপার সপ এখন পদুয়া রাস্তার মাথায়। কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাইয়ে অংশ নিলেন প্রার্থীরা বাংলাদেশ গণিত সমিতির গুরুত্বপূর্ণ কমিটিতে জবির তিন শিক্ষক সন্তানের মুক্তির আশায় বাবার পাঁচ লাখ টাকা প্রদান, তবুও মেলেনি ছেলের সন্ধান; লিবিয়ায় জিম্মি করে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দুই আসামি গ্রেফতারঃ পলাশবাড়ী উপজেলা সমবায় সমিতি লি: (ইউসিসিএ) নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন নির্বাচিত মাদকমুক্ত যুবসমাজ, সুস্থ ভবিষ্যৎ’ স্লোগানে ঈদগাঁওতে ম্যারাথন ‎বেলকুচিতে ১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, সালিশের নামে কালক্ষেপণ ‎ ‎সংবাদ প্রকাশে বাধা ও সাংবাদিকদের টাকা দেওয়ার চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চায় পরিবার ‎ পাবনায় ৫ অবৈধ ইটভাটায় অভিযান, ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় গাজীপুরে ‘পুনাক” জিএমপির সভানেত্রী শামীম আরা হকের দায়িত্ব গ্রহণ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সন্তানের মুক্তির আশায় বাবার পাঁচ লাখ টাকা প্রদান, তবুও মেলেনি ছেলের সন্ধান; লিবিয়ায় জিম্মি করে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দুই আসামি গ্রেফতারঃ
/ ২৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন

সন্তানের মুক্তির আশায় বাবার পাঁচ লাখ টাকা প্রদান, তবুও মেলেনি ছেলের সন্ধান; লিবিয়ায় জিম্মি করে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দুই আসামি গ্রেফতারঃ

আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।

লিবিয়ায় এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি এবং অর্থ আদায়ের ঘটনায় মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। গত ১২/১১/২০২৬ইং তারিখ দুপুর ১:০০ ঘটিকায় নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ মনোয়ার হোসেন (৪০), পিতা-মৃত মোঃ মোবারক হোসেন, সাং-চাঁদপুর, থানা-সিংড়া, জেলা-নাটোর এবং ২। মোঃ সোহেল রানা (৪৫), পিতা-মোহাম্মদ তাজউদ্দীন, সাং-চাঁদপুর, থানা-সিংড়া, জেলা-নাটোর।

তদন্তে জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুস সামাদ (৭০)-এর ছেলে মোঃ সাইফুল (৩৯) পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান। কিন্তু প্রবাসে গিয়ে তিনি মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন। গত ০৫/০৮/২০২৫ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় লিবিয়ার একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে কল করে জানানো হয়, সাইফুলকে তাদের হেফাজতে আটক রাখা হয়েছে। তাঁকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে, অন্যথায় তাঁকে হত্যা করা হবে। অপহরণকারীরা আরও জানায়, মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফুলের সঙ্গে কথা বলতে দেওয়া হবে না।

সন্তানের জীবন রক্ষার আশায় সাইফুলের পরিবার গত ১০/০৮/২০২৫ খ্রি. তারিখ থেকে ২৫/০৮/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জ থানাধীন বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকানের মাধ্যমে অভিযুক্তদের দেওয়া একাধিক মোবাইল নম্বরে সর্বমোট ৫ লাখ টাকা পাঠায়। পরিবারের প্রত্যাশা ছিল, টাকা পরিশোধের পর অন্তত ছেলের সঙ্গে কথা বলতে পারবে এবং তাকে ফিরে পাওয়ার পথ তৈরি হবে। কিন্তু পাঁচ লাখ টাকা পাওয়ার পরও অপহরণকারীরা সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেয়নি।

পরবর্তীতে সোহেল নামে একজন সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানায়, সাইফুলের বিষয়ে তার কাছে সব তথ্য রয়েছে এবং প্রয়োজনে নিজে লিবিয়ায় গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসবে। এ আশ্বাস দিয়ে সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলা হয়। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে অন্য একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় জানানো হয়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামের ব্যক্তিদের কাছে সাইফুল আটক রয়েছে এবং তাদের কাছ থেকেই আব্দুস সামাদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে। একদিকে ছেলের জীবন নিয়ে চরম উৎকণ্ঠা, অন্যদিকে একের পর এক মুক্তিপণের দাবি—সব মিলিয়ে অসহায় হয়ে পড়েন ৭০ বছর বয়সী বাবা। শেষ পর্যন্ত ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন তিনি। এরপর থেকে তাঁর ও সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে আর কোনো কল আসেনি।

এ ঘটনায় প্রতারিত ও ছেলের জীবন নিয়ে শঙ্কিত বাবা মোঃ আব্দুস সামাদ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন (সুন্দরগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-০৫/০৯/২০২৫ খ্রি., ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬/৭/৮/১০(১) এবং পেনাল কোডের ৩৬৪/৩৮৫/৩৮৬/৪০৬/৪২০/৩৪)। মামলাটির তদন্তভার গ্রহণ করে টিএইচবি, সিআইডি।

মামলাটির তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে সিআইডির একটি দল অভিযান পরিচালনা করে নাটোর জেলার সিংড়া বাজার এলাকা থেকে তদন্তে প্রাপ্ত আসামি মোঃ মনোয়ার হোসেন ও মোঃ সোহেল রানাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মানব পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে।
এ ঘটনার নেপথ্যে থাকা দেশীয় ও আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা এবং লিবিয়ায় আটক সাইফুলকে উদ্ধারে সিআইডির কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিদেশে কর্মসংস্থানের প্রলোভনে প্রতারণা ও মানব পাচারের মতো অপরাধ প্রতিরোধে সিআইডি বদ্ধপরিকর। বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি, ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights